× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

নারায়ণগঞ্জের ৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের নবনির্বাতি মেয়র ও কাউন্সিলররা ভোটার না হওয়ায় তিনটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কথা জানান। তিন পার্বত‌্য জেলা বাদ দিয়ে ৬১টি জেলায় বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য নির্বাচনে ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বি মিয়া কর্মকর্তা বলেন, “গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে। আর ২২ ডিসেম্বর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়নি এখনও। তাই এ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর কেউ ভোট দিতে পারবেন না।

রিটার্নিং কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা ভোট দেওয়ার কথা ছিল ১, ২ ও ৩ নম্বর কেন্দ্রে। তাই এ তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..