× Banner
সর্বশেষ
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি

নাটোর প্রতিনিধি

নাটোরে বাংলাদেশের সবচেয়ে বড় কালী প্রতিমা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
সবচেয়ে বড় কালী প্রতিমা

নাটোরের লালপুর দেশের সর্ববৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পুজা উপলক্ষে নাটোরের নালপুরে দেশের সর্ববৃহৎ উচ্চতার প্রতিমা প্রস্তুত করা সম্পন্ন করা হয়েছে।

রবিবার(১২ নভেম্বর) মধ্যরাত থেকে  ৯ দিনব্যাপী অনুষ্ঠিয় কালী পুজা ও মেলায় দে শ- বিদেশের হাজারও দর্শনার্থী ও ভক্তদের পদচারনায় আনন্দ ও উৎসব মুখরিত থাকবে লালপুরের পদভূমি।

হিন্দু শাস্ত্রীয় মতে কালী পুজা হচ্ছে শক্তির পুজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের আশায় মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণর মধ্যদিয়ে পুজা অনুষ্ঠিত হবে । ঐতিহাসিক, ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত নাটোরের লালপুরে ৫৩৪ তম কালী পুজা ও মেলা উপলক্ষে উপজেলার বুধপাড়া কালী মন্দির কতৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রবীণ ভক্ত শ্রী আনন্দ কর্মকার ও সেবাইত শ্রী উত্তম কুমার জানান, ৫৩৪ বছর আগে নবাবী আমলে বর্গীয় হাঙ্গামার সময় বর্গীয়দের অত্যাচারে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া ৬০ ঘর কংস বণিক নাটোরের লালপুর উপজেলার বুধপাড়ায় এসে বসতি করে।  হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালীপূজা অর্চনার জন্য খঁড়ের ঘরে একটি মন্দির নির্মাণ করে। বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনিডিয়ার শ্রী জানকী বাঈ-এর আর্থিক অনুদানে বর্তমান পাকা মন্দিরটি নির্মিত হয়। প্রতি বছর কার্তিক মাসে এখানে সপ্তাহব্যাপী কালূপুজা ও মেলার আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শতদল কুমার পাল ও সহ-সভাপতি প্রদীপ কুমার জানান, ৫০ বছর আগে এই মেলা একমাস ধরে চলতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা, পুজা অর্চনা, হরিবাসরসহ বিভিন্ন অনুষ্ঠান সারাবছর ধরে আনুষ্ঠিত হয়।
শ্রী গণেশ চন্দ্র পাল বলেন, পাক -ভারত উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম মন্দির এটি। পুজা চলাকালে প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে এই মন্দিরে। সজ্জিত কুমার পাল জানান, কালী প্রতিমার উচ্চতা ৩৩ ফুট। এটিই দেশের সর্ববৃহৎ কালী প্রতিমা।
উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্রনাথ সাহা ও সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমিত্র কুমার সরকার বলেন, সুষ্ঠুভাবে পুজা উদযাপন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছ।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, নির্বিঘ্নে পুজা উদযাপন এ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) উজ্জ্বল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে পুজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষথেকে ব্যাপক নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..