× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নাজিমুদ্দিন মোস্তান কেবল সাংবাদিক নন প্রযুক্তি যোদ্ধা ছিলেন -মোস্তাফা জব্বার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
নাজিমুদ্দিন মোস্তান স্মরণে

দেশে যখন বাংলা ভাষায় কম্পিউটার বিষয়ক একটি খবর লেখার মানুষ খোঁজে পাওয়া যেতো না তখন সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান সাধারণ মানুষের কাছে এই প্রযুক্তিকে সহজ সরলভাবে তুলে ধরেছেন। কম্পিউটার বিপ্লবের ইতিহাসে তিনি তার ক্ষুরধার লেখনী কাজে লাগিয়েছেন। তিনি কেবল সাংবাদিক নন, তিনি একজন প্রযুক্তি যোদ্ধা ছিলেন। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় নাজিমুদ্দিন মোস্তান স্মরণে ডিজিটাল প্লাটফর্মে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় নাজিমুদ্দিন মোস্তানের অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তান। প্রযুক্তি বিষয়ক রিপোর্ট, তরুণদের সম্ভাবনা নিয়ে রিপোর্টের দিকে তাঁর ঝোঁক ছিল বেশি। তাঁর সময়ের লোকজন যেখানে প্রযুক্তি বিমুখ ছিলো, এমনকি সাংবাদিকরাও পারলে বিষয়টিকে এড়িয়ে যেতেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। পরিপূর্ণভাবে প্রযুক্তিবান্ধব। কম্পিউটার প্রযুক্তির অগ্রগতি এবং সম্ভাবনার খবরাখবর তিনিই প্রথম জাতীয় পত্রিকায় তুলে ধরেন। কম্পিউটার জগৎ পত্রিকার প্রথম প্রচ্ছদ প্রতিবেদনটিও তিনি যৌথভাবে লিখেছেন।

মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মোস্তান ভাই এর কাছে ঋণী। কম্পিউটারে বাংলা প্রচলন করতে গিয়ে যতো বাধার মুখোমুখী হয়েছি তার সবটাতেই তিনি বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, গুণিজন সৈয়দ আবদুল হক এবং বিশিষ্ট সাংবাদিক সানজিদা খাতুন বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..