× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুর নাম সাকিবুল হাওলাদার । সাকিবুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের জালাল হাওলাদারের ছেলে ।

আজ সোমবার দুপুরে নলছিটির দক্ষিণ দুদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ছেঁড়া তারে জড়িয়ে তার মৃত্যু হয়। শিশু সাকিব ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,শিশু সাকিবুল সকালে পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দক্ষিণ দুদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সুপারী গাছ বেয়ে আমড়া পাড়তে ওঠে। লাঠি দিয়ে আমড়া পাড়ার সময় ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় সাকিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বিদ্যালয়টি ছিল বন্ধ বলে জানান স্থানীয়রা ।

নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহামুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..