× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার – ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি, অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসে ইটের টুকরা – পুলিশ সুপার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি -পুলিশ সুপার জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর – তথ্য উপদেষ্টা সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নরসিংদীর মাধবদীতে মেয়র পদে আ. লীগের প্রার্থী জয়ী

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

নরসিংদী প্রতিনিধি: মেয়র পদে আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন নরসিংদীর মাধবদী পৌরসভায় পুননির্বাচনে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে মোট ১২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন প্রধান মানিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ইলিয়াস পেয়েছেন আট হাজার ৪১৮ ভোট।

হট্টগোল, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ২০৪।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সকাল থেকেই মাধবদীর প্রত্যেকটি ভোটকেন্দ্রে ছিল নারী-পুরুষের লম্বা লাইন। নানা শঙ্কা থাকলেও স্বতঃস্ফূর্তভাবেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে হাজির হন ভোটাররা। পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠানে জাল ভোট দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থী মো. ইলিয়াস। তিনি কেন্দ্র দখলের অভিযোগও করেন।

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিকও।

দুপুর ১২টার পর থেকে কয়েকটি কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে। কয়েকটি কেন্দ্রের বাইরে চলে ককটেল বিস্ফোরণ। জাল ভোট দেওয়ার চেষ্টার সময় আটক হয় চারজন। ছোট মাধবদী বেসরকারি মাদ্রাসা কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ফাঁকা গুলি বর্ষণ ও একাধিক ককটেল বিস্ফোরণের কারণে ৩ নং ওয়ার্ডের একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..