× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

নবীগঞ্জ উপজেলার ৮৮টি পূজা মন্ডপে সাড়ম্বরে শারদীয় দূর্গাপুজা শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ  উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮৮ টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা  সাড়ম্বরে শুরু হয়েছে। আজ ষষ্ঠীপূজার মাধ্যমে ৫ দিনব্যাপী এ পূজার শুভ সূচনা হলো। উপজেলার প্রতিটি পুজা মন্ডপে ইতিমধ্যে  প্রশাসনিব ব্যবস্থাপ জোরদার করা হয়েছে। । শারদীয় এ পুজাকে কেন্দ্র করে ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এ বছর  উপজেলার ৮৮টি পূজা মন্ডপে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্ধ দেওয়া হয়েছে ৪ শত মেট্রিক টন চাল। আজ শুক্রবার থেকে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ এ মহোৎসব।  প্রতি বছরের  মতো এ বছরও শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের আশা পূজা উদযাপন কমিটির। এদিকে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন  ।  পূজাকে সুন্দর সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে সকল পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে গত ৩ অক্টোবর  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলানায়তনে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত  হয়েছে। তবে নবীগঞ্জ পৌর এলাকার ৭টি পূজা মন্ডপ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া,লোকনাথ মন্দির,শিবপাশা সন্যাস সংঘ,তিমির পূজা কমিটি,গয়াহরি প্রগতি সংঘ,দেবদূত সংঘ,সুবলবেদের বাড়ী পূজা মন্ডপে পূজারী ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি নিখিল আচার্য্য বলেন,  এ বছরের শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে  সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের  ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু ঝুকিপূর্ন মন্ডপ সনাক্ত করে সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা ও জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা  প্রয়োজন।

আজ শুক্রবার থেকে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে  ষষ্ঠী পুজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হচ্ছে। পুজারী ও ভক্তবৃন্দের মাঝে উৎসবের ব্যাপক আমেজ বিরাজ করেছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে  হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে। তাই ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে ৮৮টি পূজা মন্ডপে ৪ শত মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এবং শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..