× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা আহত, ওসমানীতে প্রেরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা মহিলা আহত, ওসমানীতে প্রেরণ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-কাজীগঞ্জ বাজার সড়কের লামলীপাড় গ্রামের নিকটে সিএনজি (অটোরিক্সা) ধাক্কায় সুফিয়া বেগম চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়,৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় লামলী পাড় গ্রামের সুপিয়া খাতুন চৌধুরী উল্লেখিত স্থানের রাস্তায় পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি সিএনজি(অটোরিক্সা) তাকে চাপা দিলে সিএনজিসহ বৃদ্ধা সড়কের বাইরে ছিটকে পড়েন।

এতে তার মাথা তেতলে গিয়ে গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্র জানায়।


এ ক্যটাগরির আরো খবর..