× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নবীগঞ্জে সাংবাদিক মুজিবুর রহমানের পিতার দাফন সম্পন্ন,হাজারো মানুষের ঢল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥  নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী জাতীয় পার্টির নেতা নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও এনটিভি ইউরোপের মায়ার সিলেট প্রোগ্রামের প্রেজেন্টার এম এ মুজিবুর রহমানের পিতা আলহাজ্ব সুন্দর আলীর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় দাউদপুর ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকেঁ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এম এ আহমদ আজাদ,পল্লী বিদ্যুতের পরিচালক সফিউল আলম হেলাল,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গোল আহমেদ কাজল,রাব্বি আহমেদ মাক্কু,রোটারিয়ান শাহ মুস্তাকিম আলী প্রিন্স,ইউপি সদস্য আব্দুল মুকিত,ফখরুল ইসলাম জুয়েল,পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিয়ানার পত্রিকার বার্তা সম্পাদক আলমগীর চৌধুরী, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার,আশাহিদ আলী আশা,আকিকুর রহমান সেলিম,সলিল বরণ দাশ,আলমগীর মিয়া,এটিএম জাকিরুল ইসলাম,আলী হাছান লিটন,এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু,ছনি চৌধুরী, সুমন আলী খান,নাবিদ মিয়াসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

সাংবাদিক এম মুজিবুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি গতকাল রবিবার সকালে উনার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ৪ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..