× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

নবীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ডিড রাইটার কানু রায়ের মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ডিড রাইটার কানু রায়ের মর্মান্তিক মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবরেজিষ্টি অফিসের দলিল লিখক কানু লাল রায়(৬০)মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত কানু লাল রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,২৫ জানুয়ারী মঙ্গলবার নবীগঞ্জ সাবরেজিস্টার অফিস থেকে কাজ শেষে সন্ধ্যায় মটর সাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথিমধ্য নবীগঞ্জ-কাজীগঞ্জ সড়কের মাধবপুর গ্রামের নিকটে ব্রীজে উঠার সময় অপর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়।

এতে মটর সাইকেলসহ তিনি সড়কের বাইরে ছিটকে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮ টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ১ছেলে ১মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়ী স্বজনদের কাছে এসে পৌছলে তাদের কান্নায় আকাশ ভারী উঠে। রাতেই মৃত দেহটি বাড়িতে আসার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..