উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা প্রদান।
বাবা বেঁচে নেই, মা কাথা সেলাই করে সংসার চালায়। ছেলে কিছুই করে না। স্ত্রী রয়েছে। সংসারে বিভিন্ন বিষয়ে মাকে মারধোর, টাকা চেয়ে আবদার।
ঘরের জিনিসপত্র ভাঙচুর, চাল দা দিয়ে কাঁটা থেকে বিভিন্ন ক্ষতি সাধন নিয়মিত কাজ। ইতোপূর্বে অভিযোগ ছিল, আজও মেরেছে। রড পাইপ দিয়ে আঘাত শেষে দা নিয়ে আঘাত করতে উদ্যত অবস্থায় এলাকাবাসী নিবৃত রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেয় ৮ অক্টোবর রাত সাগে আটটার সময় তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করার নিমিত্ত গেলে সমস্ত ঘটনা প্রমাণিত ও উদ্ঘাটিত হয়।
মা নিজে বিস্তর অভিযোগ করেন। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর 355 ধারার অপরাধের দায়ে জনাব মিশন (২১), পিতা মৃত হোসেন মিয়া, সাং পূর্ব তিমিরপুর, নবীগঞ্জ কে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
এ ক্যটাগরির আরো খবর..