× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ(হবিগঞ্জ)

নবীগঞ্জে বই মেলার উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
boimela

আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে নবীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে গ্রন্থবই মেলা-২০২৩ শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারী রোববার সকালে পৌরসভা পরিষদে মাঠে আনুষ্ঠানিক ভাবে পৌরসভার আয়োজনে ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ায়,ওসি (অপারেশন)আব্দুল কাইয়ূম,সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমেদ আজাদ,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান তছনু, কাউন্সিলর নানু মিয়া,যুবরাজ গোপ,কবির মিয়া,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল,নাজমা বেগম,সাংবাদিক সাগর মিয়া প্রমুখ।
এ সময় অতিথিরা সংগীত বাজিয়ে জাতীয় পতাকা ও পৌর সভার আয়োজনের বই মেলার লগো উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথিসহ অথিতিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং গ্রন্থ মেলার স্ব পরিবারের এসে বেশি বেশি বই পড়তে ও কিনতে সকলের শ্রেনী পেশার লোকজনকে আমন্ত্রন জানান।


এ ক্যটাগরির আরো খবর..