× Banner
সর্বশেষ
অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব

নবীগঞ্জে প্রেসক্লাবের সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে প্রেসক্লাবের সভা, হামলাকারীদের গ্রেফতারের দাবী

admin
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০১৭

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজকের হবিগঞ্জ প্রতিনিধি সলিল বরন দাশ এর উপর জাপা নেতা মুরাদ বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার বিকালে ক্লাব কার্যালয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তাগণ সন্ত্রাসী কর্তৃক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশের উপর  হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

অন্যতায় মানব বন্ধনসহ কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মছদ্দর আলী, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী,  প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সহ সভাপতি সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সিঃ সহসভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, হাবিবুর রহমান চৌধুরী শামীম, নিয়ামুল করিম অপু, প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তাগণ জানান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশ পেশাগত দায়িত্ব পালন কালে শহরের সেন্টাল প্লাজার সামনে জাপা নেতা মুরাদ আহমদ’র নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরন দাশের উপর হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..