× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল: নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে পৃথক অভিযানে জোয়ারীসহ ২ আসামী গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
juari arrest

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ জোয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়েল (২৫) নামে এক জোয়ারীকে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর গ্রামের ছেরাগ আলীর পুত্র।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এ সময় জোয়ার আসর থেকে নগদ ১৭০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনাস্থল ইনাতগঞ্জ বাজারে হলেও জগন্নাথপুর অংশ পড়ায় স্কট পার্টির মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়।
অপরদিকে গত বুধবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বাককর গোপন সংবাদের ভিত্তিতে তিন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী রিপন মিয়া(৩৫) কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মত জালাল মিয়ার পুত্র।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..