× Banner
সর্বশেষ
পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নবীগঞ্জে আলমগীর মিয়া নামে  এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
রক্তাক্ত লাশ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকেঃ নবীগঞ্জ- ইনাতগঞ্জ  সড়কে  এক ব্যাক্তির  রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যাক্তি হলো  উপজেলার পূর্ব বড় ভাকৈর  ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের  মরহুম আবুল কালাম আজাদের পুত্র মোঃ আলমগীর মিয়া (৩৫) । এটা পরিকল্পিত হত্যা নাকি সড়ক দুর্ঘটনা এ নিয়ে চলছে আলোচনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের নিকটে ইনাতগঞ্জ – নবীগঞ্জ সড়কে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় দেখতে পান এলাকাবাসী। এ সময় আলমগীরের ভাই জুনেল আহমদ ও তার পরিবারের সদস্যরা লাশটি আলমগীরের বলে সনাক্ত করেন।
খবর পেয়ে  ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ  সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী  করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ  আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নবীগঞ্জ-বাহুবল সার্কেলর এ এসপি পারভেজ আলম চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেন।
 এদিকে  আলমগীর মিয়ার মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের পরিবারের দাবী তাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে। এবং এটাকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়।
নিহত মোঃ আলমগীর মিয়ার ভাই জোনেল আহমেদ জানান, তার ভাই বেগমপুর গ্রামে একটি আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। রুনেল বলেন যেভাবে রাস্তায় আমার ভাইয়ের লাশকে ফেলে রাখা হয়েছে এবং শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে এটা পরিকল্পিত হত্যাকান্ড। যদি সড়ক দূর্ঘটনা হত তাহলে শুধু মাথায় আঘাত নয় সম্পূর্ণ শরীরে একাধিক স্পট থাকত। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ  সামছুউদ্দিন খাঁন জানান, রাতে কোন অজ্ঞাতনামা গাড়ী থাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তার শরীরের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনার চিহ্ন রয়েছে। আমরা ধারনা করছি এটা একটি সড়ক দুর্ঘটনা তবে নিহত পরিবার যদি মামলা দায়ের করে সেটা তাদের ব্যাপার। আমরা ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে বুঝতে পারবো এটা পরিকল্পিত হত্যা নাকি দুর্ঘটনা।


এ ক্যটাগরির আরো খবর..