× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩৮ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়ন-এর বাশডর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাশডর গ্রামের মন্নাফ মিয়া ও মাসুক মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত দুইদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল সোমবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ৩৮ জনকে সিলেটে প্রেরণ করেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গুরুতর আহতদের মধ্যে একরাম মিয়া (৩০), কাচা মিয়া (৪৫), কামরান মিয়া (২৫), জুনেদ মিয়া (৪০), আকামত মিয়া (৪৫), আঃ সালাম (৫৫), কানিজ বেগম (৪৫), শাহজাহান (৪০), আব্দাল মিয়া (৩০), রুবেল মিয়া (২৫), রুমন মিয়া (২২), সাবুল মিয়া (২৪), জামিল মিয়া (২০), সবুজ মিয়া (২২), হাসন মিয়া (৪৫), নরই মিয়া (৫০), বাছিত মিয়া (২৩), আসুক উদ্দিন (৩৫), আলীম উদ্দিন (৩৫), মনির মিয়া (৩৫), কাইয়ুম উদ্দিন (৩৫), আব্দুল ওয়াহিদ (৫৪), আবুল কালাম (৪৫), সাফাল মিয়া (৩১), শওকত আলী (৫০), লোকমান (২৪), কাজল উদ্দিন (৪২), রাবেয়া বেগম (২৫), মুকিদ আলী (৩৬), লাভলী বেগম (৩৫), রাহিমা বেগম (৩২)সহ মোট ৩৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
এদিকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বের শত্রুতার জেরেই সংঘর্ষ এত বড় আকার ধারণ করেছে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল মিঞাঁ বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।


এ ক্যটাগরির আরো খবর..