× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ,হবিগঞ্জ

নবীগঞ্জে আইসক্রিম কারখানায়  ভ্রা্যমান আদালতের ৬০ হাজার অর্থদণ্ড 

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
আইসক্রিম কারখানায়  ভ্রা্যমান আদালতের ৬০ হাজার অর্থদণ্ড 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের  অভিযানে ৬০ হাজার অর্থদণ্ড  করেছে প্রশাসন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
অভিযান চলাকালে উপজেলার কূর্শি ইউনিয়নের বাংলাবাজার এলাকার নিউ সুবর্ণ আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কালার, ফ্লেভার ও ক্রিম ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১, ৫০, ৫১ ও ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশনে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন।
নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..