× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান।

মঙ্গলবার দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নবাগত ইউএনওকে মাহিলাড়া ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

দুপুরে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নবাগত ইউএনও মো. আবু আব্দুল্লাহ খান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নুর আলম সেরনিয়াবাত প্রমূখ। সভায় নবাগত ইউএনও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। একইদিন বিকেলে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..