× Banner
সর্বশেষ
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
সংসদ সদস্যদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, শপথের প্রাথমিক যে তারিখ পেয়েছি, সেটা ১৭ তারিখ।  কে শপথ পড়াবেন, সেটা বলতে পারব না।  তথ্য আসলে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।  খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ (ফ্রেব্রুয়ারি) তারিখ।  এর পরে যাবে না।

প্রেস সচিব আরও বলেন, ‘শপথের প্রস্তুতির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে।  বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে।’

বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। তিন দিনের মধ্যে এটি না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

সেক্ষেত্রে সিইসি এ এম এম নাসির উদ্দীনই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

প্রসঙ্গত, নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।

মন্ত্রী হিসেবে সম্ভাব্য তালিকায় যারা আছেন তারা হলেন-

বাণিজ্য মন্ত্রণালয়: সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: আব্দুল আউয়াল মিন্টু, নৌ পরিবহন মন্ত্রণালয়: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়: মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শিক্ষা মন্ত্রণালয়: আ ন ম এহছানুল হক মিলন (২০০১-২০০৬ শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এখানে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নামও আছে। সংস্কৃতি মন্ত্রণালয়: শামা ওবায়েদ, স্বাস্থ্য মন্ত্রণালয়: ডা. এ জেড এম জাহিদ হোসেন, তথ্য মন্ত্রণালয়: অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (টেকনোক্রেট), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: বরকত উল্লাহ বুলু/ আলী আসগর লবি/ সুলতান সালাউদ্দিন টুকু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়: মির্জা আব্বাস (২০০১-২০০৬ এই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন) কৃষি মন্ত্রণালয়: আন্দালিব রহমান পার্থ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদির লুনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়: আমান উল্লাহ আমান (এই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন), ধর্ম মন্ত্রণালয়: শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: অ্যাড. ফজলুর রহমান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়: ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিকল্পনা মন্ত্রণালয়: রাষ্ট্রপতি পদ না পেলে ড. আব্দুল মঈন খান এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। চীফ হুইফ: জয়নাল আবেদিন ফারুক (সাবেক বিরোধী দলের চিফ হুইপ) এবং হুইপ: আশরাফ উদ্দিন নিজান (সাবেক হুইপ) হুইপ পদে আরও কয়েকজন থাকবেন।

মন্ত্রীত্বের জন্য আরো ডাক পেতে যাচ্ছেন নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান (টেকনোক্রেট) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আন্দালিব রহমান পার্থ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অনিন্দ্য ইসলাম অমিত, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, শামা ওবায়েদ, জহির উদ্দিন স্বপন, হাবিবুন নবী খান সোহেল (টেকনোক্র্যাট) , ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নওশাদ জমির, মীর হেলাল, আসাদুল হাবিব দুলু , রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. শরীফুল আলম।


এ ক্যটাগরির আরো খবর..