× Banner
সর্বশেষ
আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

নোয়াখালী প্রতিনিধি

নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১ মে, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নতুন জামা না পেয়ে বাবার ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

নিহত নুর নাহার আক্তার ফারহানা (১৩) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো.সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডেও চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত ফারহানা ঈদে নতুন জামা দেওয়ার বায়না ধরে বাবার কাছে। কিন্তু কিছু দিন আগে তাকে নতুন জামা কিনে দেওয়ায় পুনরায় নতুন জামা দিতে অস্বীকৃতি জানায় বাবা। এতে সে বাবার ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ওসি আরো জানায়,বাবার সাথে অভিমান করে আত্নহত্যা করে ওই কিশোরী। শনিবার রাত ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..