× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৫৯৫ সুস্থ ১,৬৪১ এবং মৃত্যু ৩৭ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০
সংক্রমণের ঊর্ধ্বগতির ইঙ্গিত

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২,৫৯৫ জন। সুস্থ হয়েছে ১,৬৪১ জন এবং মারা গেছেন ৩৭ জন।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জনে।  এ নিয়ে মোট এক লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হলেন

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এদের ৩১ জন হাসপাতালে এবং ছয়জন বাড়িতে মারা গেছেন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ছিলেন তিনজন, চল্লিশোর্ধ্ব আটজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২০ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন তিনজন।

আর মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..