× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে কালিয়া পৌরসভার পেছনের ঢালাই রাস্তার পাশ থেকে মুজিবুর শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিয়া পৌর এলাকার মোফাজ্জল হোসেন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় তার কাছে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার এসআই মোহাম্মদ আবু জাফর। এ সময় অভিযানে অংশ নেন এসআই মামুনুর রশীদ, এএসআই রিপন আলী, কনস্টেবল রকিবুজ্জামান ও পার্থ মজুমদারসহ কালিয়া থানার একটি চৌকস টিম।
বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..