× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

Dutta
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০২৪
নকল জমজমের পানি

সমগ্র পৃথিবীর মুসলিমদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে এই পানিরা চাহিদা আরও বেড়ে যায়। কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নকল পানির বোতল উৎপাদনের সঙ্গে জড়িত অন্যান্য সরঞ্জাম।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ভোক্তাদের নিরাপত্তা ও বাজারে নকল পণ্য প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ব্লগ পোস্টে জানায়, মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে একটি গুদাম পরিদর্শনে যায় তারা। এ সময় সেখানে ২০০ মিলিলিটারের ২৩ হাজার হাজার নকল জমজম পানির বোতলের অস্তিত্ব খুঁজে পায়।

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..