দুলাল পাল – স্টাপ রিপোর্টার:ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের বালিথায় ভাগিনা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফটো মিয়ার মা রজ্জববানু খুন হন। এ সময় তার বাবা ফালুজ উদ্দিন বেপারীকেও(৯০) ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জথম করে তারা। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ ঘটনার দিনই বিএনপি নেতার ভাগিনা মাদকসেবী জুয়েল হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে টুটুল, সুমন, লাবলুকে গ্রেফতার করে। জানা গেছে,মাদকসেবী জুয়েল হোসেন তার নানা-নানীর সম্পত্তি নিজের নামে লিখে নিতে ও মাদক ক্রয়ের জন্য টাকা চেয়ে ব্যর্থ হন। পরে জুয়েল ক্ষিপ্ত হয়ে তার বন্ধুদের সহযোগিতায় গত ২৪ আগস্ট রাতে ঘুমন্ত নানা ফালুজ উদ্দিন বেপারি ও নানী রজ্জবানুকে কোপায়। পরের দিন সকালে বাসার দ্বিতীয়তলার পরিত্যক্ত কক্ষে রজ্জবানুর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।আর নিচতলায় ফালুজ উদ্দিনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ।