দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ ঈদ উপলক্ষে প্রধান মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে গতকাল ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডের সাড়ে চারহাজার গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র গোলাম কবির মোল্লা এই চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ধামরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ শহিদুল্লাহ সহ সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।