× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ধামইরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- ধামইরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী নুর মোহাম্মদ (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রাতে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকশদল খুনি নুর মোহাম্মদকে গ্রেফতারে অভিযান চলাকালে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মনিপুর এলাকা থেকে নুর মোহম্মদ কে গ্রেফতার করা হয়। ২৪ জুলাই খুনি নুর মোহাম্মদ থানায় খুনের কথা স্বীকার করেন এবং খুনি নুর মোহাম্মদকে কোর্টে প্রেরণ করা হয়েছে মর্মে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য গত ২২ জুলাই দিবাগত রাতে তরকারী রান্না নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে স্ত্রী সাবিনাকে কুপিয়ে হত্যা করে নুর মোহাম্মদ। এ ঘটনায় সাবিনার ভাই বুলবুল হোসেন ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..