× Banner
সর্বশেষ
আজ ২ জ্যৈষ্ঠ রবিবার (১৭ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রতিমন্ত্রীর সাথে নওগাঁ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাক্ষাৎ মান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জমকালো আয়োজনে আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
nawga

নওগাঁর ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ও জমকালো আয়োজনে আদিবাসী অন্যতম ধর্মীয় উৎসব কারাম পালন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষ। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির বেশে সমতলে বসবাসরত আদিবাসী এই প্রধান ধর্মীয় উৎসবে মাদল, ঢোল, করতাল ও ঝুমকি বাজনার তালে নেচে-গেয়ে মনানোন্দে পালন করে প্রাণের এই উৎসব।

১৩ অক্টোবর বিকেল ৩ টায় ধামইরহাট আদিবাসী ছাত্র সংগঠন ও কারাম পূজা উদযাপন কমিটির আয়োজনে ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে এই উৎসব অনুষ্ঠিত হয়।

কারাম পূজা উপলক্ষে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে হাটখোলায় সমবেত হয় এবং ২৩টি নৃত্যদল তাদের নৃত্য পরিবেশ করেন। সন্ধ্যায় বিজয়ীদল হাটনগর নৃত্যদল ১ম পয়ে হারমোনিয়াম ও ২য় কমলবাদি এবং ৩য় সাপাহারের নৃত্যদলকে তবলা পুরস্কার হিসেবে প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দীন ফারুকী, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, মেহেদী হাসান, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপস পাল, পৌর সভাপতি প্রদীপ কুমার আগারওয়াল, আদিবাসী নেতা রাফায়েল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..