× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

ঝিনাইদহ প্রতিনিধি

ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত -রাশেদ খাঁন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানের আমানত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, যারা সাধারন মানুষ ও নিরিহ আওয়ামীলীগের কর্মীদের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তারা বিতাড়িত হবেন। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ কোন ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাদেরকে ঝাটিয়ে বিদায় করবেন। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে বিএনপির এক বিশাল নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশে রাশেদ খাঁন আরো বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়ন করবো। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ৫ আগষ্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সব্র্ােচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। তাই মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ , কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও বিএনপি নেতা, আব্দুল আলিম, মোজাম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ।

উল্লেখ্য, এ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন করছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পাটির এমদাদুল ইসলাম বাচ্চু।


এ ক্যটাগরির আরো খবর..