× Banner
সর্বশেষ
আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির

ধর্ষণের পর পানিতে ফেলে শিশু হত্যা করল মসজিদের মুয়াজ্জিন

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  জেলার রূপগঞ্জ উপজেলায় সুমাইয়া আক্তার (৮) নামের এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম নামের মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

হত্যার ঘটনার দুদিন পর শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার সুতালাড়া এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক মুয়াজ্জিন জহিরুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রাগদুল এলাকায়। তিনি সুতালাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। নিহত শিশু সুমাইয়া আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সিংগারচর গোপাড়া এলাকার ওয়াজিদ মিয়ার মেয়ে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম মাহাবুবুল আলম জানান, শনিবার সকালে সুতালাড়া জামে মসজিদের পাশের পুকুরে সুমাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশুর শরীরের বিভিন্ন স্থানে জখমের আলামত পাওয়া গেছে। ওই এসআই আরো জানান, বৃহস্পতিবার সকালে আরবি পড়ার উদ্দেশ্যে সহপাঠীদের সঙ্গে সুতালাড়া জামে মসজিদে যায় সুমাইয়া। সব শিশুকে ছুটি দিয়ে দিলেও সুমাইয়া আক্তারকে ছুটি দেননি মুয়াজ্জিন। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন শিশুটিকে খোঁজার সময় মুয়াজ্জিন শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে মসজিদের মাইকে ঘোষণাও দেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পানিতে ফেলে হত্যার ঘটনা স্বীকার করেছেন আটক মুয়াজ্জিন হাফেজ জহিরুল ইসলাম। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা ধর্ষণের চেষ্টার সময় মেয়েটি মসজিদের সিঁড়ি থেকে পড়ে আহত হয়। এরপর ঘটনা লুকানোর জন্য মুয়াজ্জিন তাকে হত্যা করে পুকুরে লুকিয়ে রাখে।’


এ ক্যটাগরির আরো খবর..