× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

ধন্যবাদ পেল যুবলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ব্যানার না-নিয়ে ধন্যবাদ পেল যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

সরেজমিন দেখা যায়, সোমবার দুপুর আড়াইটায় জনসভা শুরু হয়। সভা শুরুর আগে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানারসহ মিছিল করে সভাস্থলের দিকে আসতে থাকে। নেতাকর্মীরা গেট দিয়ে ব্যানারসহ সমাবেশে যোগ দেয়। এরপর মঞ্চ থেকে নেতাকর্মীদের ব্যানার গুটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ব্যতিক্রম ছিল যুবলীগের নেতাকর্মীরা। তারা ক্যাপ পরে সমাবেশে আসে। অন্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এরপরও ব্যানার নিয়ে সভাস্থলে প্রবেশ করতে থাকে। এ জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যুবলীগের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান।

সমাবেশে ব্যানার থাকলে পেছনের নেতাকর্মীদের সমস্যায় পড়তে হয়। সমাবেশ পরিচালনা করতে বিড়ম্বনায় পড়েন কেন্দ্রীয় নেতারা।

জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..