× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দ. কোরিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মুন হুয়াং-পিও গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার জাতীয় অবসর সেবা সংস্থা (এনপিএস)’র প্রধান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মুন হুয়াং-পিওকে শনিবার গ্রেফতার করা হয়েছে। দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই স্যামসাংসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে থেকে ঘুষ নিয়েছেন কিনা তার অধিকতর তদন্তের অংশ হিসেবে আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এ সময় স্যামসাংয়ের দুটি ইউনিটের একীভূত হওয়াকে সমর্থন দিতে রাষ্ট্রীয় তহবিলের চাপে পড়ার কথা তিনি স্বীকার করেন।

সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, একজন বিশেষ প্রসিকিউটরের সরবরাহকৃত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

গত বছর চেলি ইন্ডাস্ট্রিজ ও স্যামসাং সি এন্ড টি একীভূত হওয়ার পক্ষে ভোট দিতে রাষ্ট্রীয় তহবিল কাজে লাগানোর জন্য তিনি চাপ দেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবারই তাকে জরুরি আটক কেন্দ্রে নেয়া হয়। এরপর শনিবার তাকে গ্রেফতার দেখানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..