× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ে জনগনের সঙ্গে তামাশা করছেন মন্ত্রীরা -মঈন খান

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
জনগনের সঙ্গে তামাশা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহার তখন দাম নিয়ে জনগণের সঙ্গে তামাশা করছেন মন্ত্রীরা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে  রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক সরকার এটা কখনোই চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করার পরও বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না। বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে সরকার।

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক,সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..