× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

দোহারে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। গতকাল বিকেলে উপজেলার মাঝিরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাশপুর ইউনিয়নের পরাজিত সদস্যপ্রার্থী আলাল মাতবরের বাড়িতে হামলা চালায় বিজয়ী প্রার্থী আবুল হোসেনের লোকজন। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে তারা।

আলাল মাতবরের লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আলাল মাতবরের ভাই জালাল মাতবরের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..