× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

দোকান না থেকেও গাউসুল আযম মার্কেটের সম্পাদক চান্দু কামাল

SDutta
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করছেন জসিম

সুমন দত্ত: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে যেভাবে পারছে সে সেভাবে কাজে লাগাচ্ছে। তারই এক উজ্জ্বল উদাহরণ নিউমার্কেট থানার গাউসুল আযম মার্কেটের দখল পাল্টা দখলকে কেন্দ্র করে। শনিবার ঢাকা রিপোর্টস ইউনিটির তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সেখানকার এক দোকান মালিক জালাল আহমেদ জসিম।

৫ আগস্টের পর মার্কেটের লোকজন পালিয়ে গেলে সেখানকার দোকানদার জালাল উদ্দিন জসিমের ১৪টি দোকানসহ মার্কেটের দখল নেয় কামাল হোসেন ওরফে চান্দু কামাল নামের এক সন্ত্রাসী। নিজেকে গাউসুল আযম মার্কেটের সম্পাদক বানিয়ে ও বিএনপির লোক পরিচয় দিয়ে মার্কেটের নিয়ন্ত্রণ নেয় সে। পরে জালাল উদ্দিন জসিম মার্কেটে এসে নিজের দোকান খুললে তাকে বাধা দেয় চান্দু কামালের লোকজন। এর প্রতিবাদ জানায় সে।

মার্কেটের লোকজন চান্দু কামালের বিরুদ্ধে মিছিল মানববন্ধন করে। গাউসুল আযম মার্কেটে চান্দু কামালের কোনো দোকান নেই। সে কীভাবে দোকান মালিক সমবায় সমিতির সম্পাদক হোন? তার এই ঘোষণা অবৈধ। এসবের বিরুদ্ধে তিনি বিএনপি ও ছাত্রদলের শরণাপন্ন হয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগ করেন। এতে তার উপর ক্ষিপ্ত হয়ে জসিমের বাড়িতে হামলা চালায় চান্দু কামালের লোকজন। তারা জসিমের কাছে ২০ লাখ টাকা দাবি করে। এর মধ্যে ৫ লাখ টাকা জসিমের পরিবারের কাছ থেকে আদায় করে মোহাম্মদ হোসেন মিথুন নামের এক ছাত্রদল নেতা।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল হোসেন রিজভী বরাবর অভিযোগ দিলে তার উপস্থিতিতে চাঁদা নেওয়ার কথা স্বীকার করেন এবং তা ফেরত দেবার অঙ্গীকার করেন চাঁদাবাজরা। তবে এখন পর্যন্ত সেই টাকা ফেরত দেয় নাই চান্দু কামালের লোকজন। উল্টো গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার চান্দু কামাল জসিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। যেখানে জসিমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে সে।

দোকানদার জসিমের দাবি মার্কেটের একটি নির্বাচিত কমিটি করা হউক যাতে তারা শান্তিতে সেখানে ব্যবসা পরিচালনা করতে পারে। আর তার কাছ থেকে চাঁদা নেওয়া টাকা ফেরত দেওয়া হউক। আর তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হউক। যাতে তারা শান্তিতে বসবাস করতে পারে। এ দাবি তিনি দেশের সরকার ও বিএনপির নেতৃত্বকে জানিয়েছেন। জালাল আহমেদ জসিম নিজেও বিএনপি করেন। সেটা বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বেশ ভালোভাবে অবগত আছেন।


এ ক্যটাগরির আরো খবর..