× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেস্ক

জিয়াউর রহমান ছিলেন দেশ গড়ার শ্রমিক -নজরুল ইসলাম

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
দেশ গড়ার শ্রমিক

শ্রমিক কোনো অসম্মানজনক পেশা নয়। জিয়াউর রহমান ছিলেন এ দেশের এক নম্বর শ্রমিক। তিনি ছিলেন দেশ গড়ার শ্রমিক। ঢাকার কেরানীগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এমন মন্তব্য করেন।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় গয়েশ্বর রায়ের নিজ বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশের এক নম্বর শ্রমিক ছিলেন জিয়াউর রহমান, শ্রমিকের স্ত্রী হিসেবে খালেদা জিয়া ও শ্রমিকের সন্তান হিসেবে তারেক জিয়া সম্মানিত বোধ করেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে একবার গণতন্ত্র পুনরুত্থান হয়েছে। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতনের মাধ্যমে আরো একবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। ইনশাল্লাহ এবারও তারেক জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেনের উদ্বোধনে আয়োজিত সমাবেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও মুজাহিদ আলী ফারুকের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি নাজিমুদ্দিন নাজিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খান, মোশারফ হোসেন মেম্বারসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষাংশে মো. শাহিন আহমেদকে সভাপতি ও আসাদুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার কমিটি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..