× Banner
সর্বশেষ
টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিআইডি

দেশে ভূমিকম্পে মৃত্যু ৮, আহত ৬০

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
দেশে ভূমিকম্পে মৃত্যু

দেশে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নরসিংদীতে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

 আজ সকাল ১০টা ৩৮মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উক্ত ভূমিকম্পের ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র হতে পাওয়া গেছে।

আজ এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

উক্ত ভূমিকম্পে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে ৪ জন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঢাকায় নিহতরা হলেন- রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। মৃতদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উক্ত দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..