× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে বেড়েই চলছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
দেশে বেড়েই চলছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা

দেশে ডায়রিয়া আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ২৮ মার্চ কলেরা হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৩৩৪ জন; যা ষাট বছরের মধ্যে সর্বোচ্চ।

কলেরা হাসপাতালে ভর্তি প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা বেশি হলেও শিশুদের সংখ্যাও কম নয়। দূষিত পানি, গরমসহ নানা কারণে ডায়রিয়া নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন।

চিকিৎসকরা বলছেন, রোটা ভাইরাস শিশুদের ডায়রিয়াজনিত রোগ ও পানিশূন্যতার অনত্যম কারণ।

এ বিষয়ে আইসিডিডিআরবির সহকারি বিজ্ঞানী ডা. ফারজানা আফরোজ বলেন, ‘‘মায়েরা যেটা করে, ফিডার ব্যাবহার করে কিন্তু সেই ফিডারটা ঠিকমত পরিষ্কার করে না, যে কারণে ডায়েরিয়ার সম্ভাবনাটা বেশি থাকে।

তাই মায়েদের উচিত বুকের দুধ খাওয়ানো এবং বাচ্চার ডায়রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্যালাইন খাওয়ানো।’’


এ ক্যটাগরির আরো খবর..