× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
সাক্ষরতার হার ৭৪.৭

শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। কোভিড-১৯ এর সংক্রমণে পুরো পৃথিবী আজ স্থবির হয়ে পড়েছে, উন্নয়নের চাকা অনেকটা থমকে গেছে। প্রায় ৫ মাস হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা অনিশ্চিত অবস্থায় গৃহবন্দি হয়ে ক্লাসে যাবার অপেক্ষায় রয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিবসটি সীমিত আকারে উদযাপিত হচ্ছে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২০’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ বছর কোভিড-১৯ কে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ‍ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষসহ বিভিন্ন সহযোগী দাতা সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ এর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..