× Banner
সর্বশেষ
ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ

দেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট চালু করা হবে

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দিয়ে দেশ শাসন সম্ভব নয়, তাই দেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট চালু করা হবে। এছাড়া মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধনের সাথে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।
আজ রোববার বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে এলজিআরডি মন্ত্রীর সাথে বাস্তবায়নাধীন ফরিদপুর বিভাগের উপজেলা চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, রোযার মধ্যে জেলা পরিষদ আইন হবে। এরপরেই জেলা পরিষদের নির্বাচন হবে। তবে এ নির্বাচন সার্বজনীন হবে না। মতবিনিময় সভায় মন্ত্রী উপস্থিত সকলকে আসন্ন রমজানের শুভেচ্ছা জানান। এলজিআরডি মন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ফরিদপুর বিভাগ নিয়ে সবাই একমত হবেন এমন নয়। কিছু কথা আমার কানেও এসেছে। তবে এটি নেহাতই ভুল ধারণা। কেননা জনগণের দৈনন্দিন কাজে তাদেরকে বিভাগীয় হেড কোয়ার্টার যেতে হয় না, বরং তাদের কর্মকান্ড জেলা প্রশাসনের সাথেই সম্পৃক্ত থাকে। জীবনে কোন কাজে নিজেকে ঢাকা বিভাগীয় হেড কোয়ার্টারে যেতে হয়নি বলেও মন্ত্রী এসময় তার বক্তব্যে উল্লেখ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুসহ ভারত উপমহাদেশের অনেক কীর্তিমানের জন্ম এই ফরিদপুর জেলা। আমরা ফরিদপুরকে গুরুত্বপূর্ণ করে তুলতে কাজ করছি। তিনি পদ্মা সেতু ও ফরিদপুর বিভাগ বাস্তবায়নে দীর্ঘদিনের সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, ফরিদপুরের বয়োজৈষ্ঠ ব্যক্তিত্ব আবুল বাশার মিয়া একদিন আমার বাসায় এসে তার প্রৌঢ়ত্বের কথা জানিয়ে আমাকে এই কমিটির সভাপতির দ্বায়িত্ব নেয়ার অনুরোধ জানান। আমি তার এই অনুরোধ ফেলতে পারিনি। আমরা যদিও এই দাবি নিয়ে রাস্তায় নামিনি তবে ভেতরে ভেতরে সবসময় দাবি বাস্তবায়নে কাজ করেছি।
সভায় গোপালগঞ্জ সদরের উপজেলা চেয়ারম্যান বাচ্চু বলেন, ফরিদপুর বিভাগ হলে আমরা গোপালগঞ্জবাসী এটিকে সবসময় স্বাগত জানাবো। সভায় স্বাগত বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। এসময় অন্যান্যের মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, সালথার ওহিদুজ্জামান, সদরপুরের শফিকুর রহমান, চরভদ্রাসনের বাদল আমীন, বোয়ালমারীর মোশাররফ হোসেন মুশা, আলফাডাঙ্গার জালালউদ্দিন, মধুখালীর আজিজার রহমান মোল্যা, ভাঙ্গা শাহাদাৎ হোসেন, টুঙ্গিপাড়ার গোলাম মোস্তফা, কাশিয়ানীর জানে আলম বিরু, মুকসুদপুরের আশরাফুল আলম শিমুল, লোহগড়ার ফয়জুল আমীন লিকু, রাজবাড়ির এমএ খালেক, বালিয়াকান্দির আবুল কালাম আজাদ, ডামুড্যার আলম, মাদারিপুরের শাহজাহান সহ বৃহত্তর ফরিদপুরের ২৩জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন। এরআগে সকালে বৃহত্ত্র ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানগণ এবষিয়ে এক বৈঠকে মিলিত হন।
দুপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানদের প্রেস ব্রিফিংয়ে মাদারিপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক জানান, আমরা নির্বাহী ক্ষমতা পূর্ণভাবে পেতে চাই। ২০০৮-০৯ সালের ম্যানুয়াল যদি পুরোপুরিভাবে বাস্তবায়ন হয় তবেই চলবে। সারাদেশের উপজেলা চেয়ারম্যানদের এক করতে কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা বিভাগের চেয়ারম্যানদের নিয়ে ইতিমধ্যে কমিটি হয়ে গেছে। পর্যায়ক্রমে সকলকে এক করে আমরা ঢাকায় চুড়ান্ত সমাবেশের আয়োজন করবো।


এ ক্যটাগরির আরো খবর..