× Banner
সর্বশেষ
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

দেশে পৌছেছে গাফফার চৌধুরীর মরদেহ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
আবারও ২৫০ কেজি ওজনের বোমা বিমানবন্দরে

দেশবরেণ্য বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছেছে।

শনিবার (২৮ মে) তার মরদেহ সকাল ১১ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমানবন্দরে উপস্থিত হয়ে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ পৌঁছানোর পর দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সমাহিত করা হবে।

এদিকে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেসক্লাব সার্বিক সহযোগিতা করছে।

মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..