× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

দেশে গণতন্ত্র নির্বাসিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশে এখন গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত। যারা মুখে গণতন্ত্রের কথা বলে তারাই একে গলা টিপে হত্যা করেছে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে বিএনপি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা অতীতেও গণতন্ত্রকে  হত্যা করেছে।  এ গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র উদ্ধারে আন্দোলন ছাড়া কোন পথ নাই। যে কোনো ত্যাগের বিনিময়ে হারানো গণতন্ত্র, মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।

ফখরুল অভিযোগ করেন, সরকার আমাদের কথা বলতে দেয় না। সমাবেশের জায়গা দেয় না।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে অলিখিত বাকশাল শাসন চলছে। এ থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ অতীতে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এরই ধারাবাহিকতায় তাদের নেতৃত্বাধীন একটা অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। যার কারনে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আর এর সুযোগ নিচ্ছে জঙ্গিরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ ।

এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আহসান হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ দলীয় নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..