× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মাদারীপুর  প্রতিনিধি

দেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
প্রতিটি মানুষকে সন্তানের মতো

খালেদা জিয়ার জন্য কাঁদলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বললেন, দেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওয়ান ইলেভেন-এ যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তখন থেকেই তার জীবনে যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ গত ১৭ বছর ধরে চলে।

সোমবার বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সবাই আশায় বুক বেধে ছিলাম, হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া সুস্থ্য হয়ে বাসায় ফিরবেন। কিন্তু তিনিই ঠিকই ফিরছেন, তবে কফিন হয়ে। এ শোক আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমাদের বর্তমান অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে একে মা-বাবা, ভাইবোন সবাইকে হারিয়েছে। তার এই শোক যেন শক্তিতে পরিনত হয়, এই প্রত্যাশাই করি। দেশের মানুষকে যেন তারেক রহমান ছায়া দিয়ে রাখতে পারে, সেই আশায় প্রতিটি মানুষের।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে কাজ করার আহবান জানান। পাশাপাশি তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

কালকিনি  উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতা ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও মাহাবুব হোসেন মুন্সির সঞ্চলনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহরাব হাওলাদার, সদস্য সচিব অ্যাডভোকেট জাফর আলী মিয়া, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..