× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

Desk

সালথায় বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র ঢাল-কাতরা উদ্ধার করেছে পুলিশ 

Dutta
হালনাগাদ: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আবু নাসের হুসাইন, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন সামনে রেখে  ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। নির্বাচনে স‌হিংসতা রো‌ধে বি‌ভিন্ন সম‌য়ে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় ৮জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, আসন্ন ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন উপল‌ক্ষে উপ‌জেলার ৭৬ টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র ঝু‌কিপূর্ণ র‌য়ে‌ছে। এসব এলাকায় নির্বাচনী স‌হিংসতা রো‌ধে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে সঙ্গী ফোর্স সহ সালথা থানার আওতাধীন বি‌ভিন্ন এলাকায় ‌বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বে‌ত ও টি‌নের তৈরী ঢাল, সড়‌কি, কাতরা, টেটা, কা‌লি, চাপা‌তি, রানদা, ছেনদা, চাই‌নিজ কুড়াল, বাঁশ ও কা‌ঠের লা‌ঠিসহ প্রায় ৫ শতা‌ধিক দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌।
দেশীয় অস্ত্র নিজ হেফাজ‌তে রাখা ও সরবারাহ করার অপরা‌ধে ৮ জন‌কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। শেষ সময় পর্যন্ত এই ঘটনায় সালথা থানায় আট‌টি মামলা হ‌য়ে‌ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান স‌্যারসহ পু‌লি‌শের উর্ধতন কর্মকর্তাদের নি‌র্দেশনা মোতা‌বেক বি‌ভিন্ন সম‌য়ে সালথা থানাধীন বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৫ শতাধিক দেশীয় অস্ত্র ও এর সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভিযো‌গে ৮ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। আটককৃত‌দের ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। নির্বাচনী স‌হিংসতা সহ সব ধর‌নের অপরাধ দম‌নে পু‌লি‌শী অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।


এ ক্যটাগরির আরো খবর..