× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৈশ্বিক সংকট কাটাতে ও মানবতা বিকাশে সার্বজনীন দর্শনের বিকল্প নেই :তথ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলা থেকে কিশোর গ্যাং পরিচালনাকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ইকবাল হোসেনের ছেলে রাফসান হোসেন(১৮) বিনোদপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে মো.আসিফ (১৭) ও দাদপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আবুল কালামের ছেলের মো.ইমন (১৪)।

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.শামীমুল এহসান নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ টু সিরাজপুর সড়কে অভিযান চালায়। এসময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।

নোয়াখালী জেলা গোয়ান্দা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..