× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

পিআইডি

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্বাস্থ্য খাতকে আধুনিকায়ন ও জরুরি চিকিৎসা সেবার সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অ্যাম্বুলেন্স উৎপাদনের সম্ভাবনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য প্রযুক্তিগত ও প্রশাসনিক দিকগুলো পর্যালোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..