× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশব্যাপী উদযাপন অনুষ্ঠানের ন্যায় মিঠাপুকুরে উন্নয়ন প্রদর্শনী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rangpur_Mithapukur_27_28March_laxman2-1.jpg

রংপুর(প্রতিনিধি: লক্ষন চন্দ্র বর্মন): আমরা জানি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশের এক অনন্য অর্জন “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ-প্রদর্শনী দেশ ব্যাপী উদযাপনের ন্যায় –রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে- মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ৩৪টি প্রদর্শনী স্টল অংশগ্রহণ করেছেন। এই প্রদর্শনী আজ ও আগামীকাল রবিবার ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে।

সূত্রে জানা যায় যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জন এক বিরাট গৌরবের এবং আনন্দের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। সমগ্র দেশবাসীকে সম্পৃক্ত করে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ”স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ  উদযাপন কর্মসূচি কোভিড-১৯ এর জন্য অনুসরণযোগ্য স্বাস্থ্যবিধি মেনে একযোগে ২৭ ও ২৮ মার্চ ২০২১, কোন সুবিধাজনক উন্মুক্ত স্থানে জনগণের জন্য অনুপ্রেরণামূলক- উৎসবমূলক পরিবেশে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ- মাঠ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পত্রের মাধ্যমে নির্দেশনা প্রদান করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..