× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

দেরি করায় নভেম্বরের প্রথম যোগ ক্লাস মিস, অগত্যা ফেসবুক লাইভ ভরসা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০২০
প্রমিথিয়াস

নভেম্বরের প্রথম যোগ ক্লাসে দেরি করে এসে মিস করলেন অনেকে। অগত্যা ফেসবুক লাইভ ভরসা।

আজ ৭ নভেম্বর শনিবার আনন্দম ইনস্টিটিউট এন্ড যোগ এন্ড যৌগিক হসপিটালের যোগাভ্যাসের সেমিনারে এসে মিস করলেন অনেকে। অনেকে দেরি করে আসায় ঠিক সকাল ৮ টায় যোগ প্রশিক্ষক আশিস অধিকারীর পরিচালনায় শুরু হওয়া ক্লাস দেখেন শেষ হয়ে গেছে। তারা বলেন ‘ঔষধ নির্ভরে পরাধীন যোগানুশীলনে হোন স্বাধীন‘ শীর্ষক এই ক্লাস খুবই ভালো লাগে কিন্তু দেরি হওয়ায় আজ মিস করে ফেললাম।

বরাবরের মতোই দ্যা নিউজের বার্তা সম্পাদক, রাই কিশোরীর সঞ্চালনায় শুরু হয় এই ক্লাস। তিনি বলেন আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। সবাই প্রতি ক্লাসে সময়মত আসতে হবে। যোগাভ্যাস খালি পেটে করতে হয়। অনেকে অনেক দূর থেকে সময়মত বা আগে পৌঁছেছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা করি যারা দূর থেকেও ৮ টার আগে পৌঁছে গেছেন। তারা যোগচর্চায় এত আগ্রহী।

আজ আনন্দম ইন্সটিউট এন্ড যোগ এন্ড যৌগিক হসপিটাল পরিদর্শন করতে আসেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী গৌতম কুমার। সেই সাথে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা।

গৌতম কুমার বলেন, আমি ভারত থেকে ৬ মাসের একটা যোগ প্রশিক্ষণ নিয়েছি। নিজে নিয়মিত চর্চা করে সুস্থ্য আছি। মাঝে মাঝে অন্যদের ও শেখাই, টিপস দেই। করোনার কারণে সচিবালয়ে সাধারন দর্শনার্থী অনুমতি না থাকায় আজকাল  সচিবালয় ফাঁকা থাকে। তাই ছোট ভাই প্রমিথিয়াস চৌধুরী সচিবালয়ে এলে এই ইনস্টিটিউট এর বিষয়ে অনেক কথা হয়। আমি খুব গর্বিত যে ভাই প্রমিথিয়াস বাংলাদেশে প্রথম এমন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলো।

এসময়ে বাংলাদেশ আওয়ামী তৃণমুল লীগের (ঢাকা মহানগর দক্ষিণ) সভাপতি মহিদুর রহমান পালক শ্রী গৌতম কুমারকে উদ্দেশ্য করে সকলকে বলেন, আমরা সকলে মিলে প্রমিথিয়াস দাদাকে সহযোগিতা করতে হবে যাতে এই প্রতিষ্ঠান টিকে থাকে এবং বাংলাদেশে এক নম্বর প্রতিষ্ঠানে রুপ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..