× Banner
সর্বশেষ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

দেবোত্তর সম্পত্তি ইউপি চেয়ারম্যানের দখল নিয়ে উৎকণ্ঠায় সংখ্যালঘুরা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
দেবোত্তর সম্পত্তি দখল

দুলাল পালঃ শ্মশান কালী মন্দিরের জমি দখল করে চারটি দোকান নির্মাণের অভিযোগ ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে। গত মঙ্গলবার এ নিয়ে স্থানীয় সংখ্যালঘু ও চেয়ারম্যানের লোকজনের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে দোকান নির্মান বন্ধ করে দেয়। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় স্থানীয় সংখ্যালঘুরা।

ঢাকা জেলার ধামরাই থানার নান্নার ইউনিয়ন পরিষদসংলগ্ন শ্মশান কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখল করে নিয়ে যেতে চেয়েছিল ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ মোল্লা।

সরেজমিনে জানা গেছে, ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি শ্মশান কালী মন্দিরের নামে ২৮০ শতাংশ দেবোত্তর সম্পত্তি রয়েছে।  এ শ্মশানের দেবোত্তর সম্পত্তিতেই ১৯৮৬ সালে নির্মাণ করা হয়েছিল নান্নার ইউনিয়ন পরিষদের একতলা ভবন। ঐ মন্দিরের ৩ শতাংশ জমিতে ইউপি চেয়ারম্যানের নির্দেশে মোজাম্মেল হোসেন, মাসুম হোসেন, চৈতন্য ও ইয়াছিন দখল করে ইটের দেয়াল দিয়ে দোকান নির্মাণ শুরু করেন। স্থানীয় লোকজন দেখে মন্দির কমিটিকে জানায়। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ঘোষ ও তার বাবা হরিপদ ঘোষ বাধাঁ দিলে দুদিন দোকান নির্মাণের কাজ বন্ধ রাখে।

গত মঙ্গলবার ফের চেয়ারম্যানের নির্দেশে নির্মাণ কাজ শুরু হলে মন্দির কমিটির লোকজন ও চেয়ারম্যানের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দোকান নির্মাণের কাজ বন্ধ না হওয়ায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ধামরাই থানার উপ পুলিশ পরিদর্শক রিপন ঘটনাস্থল পরিদর্শন করে দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেন।

মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, এ সম্পত্তি মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি। এই সম্পত্তিতে ঘর নির্মাণ কিংবা ভাড়া শুধুমাত্র মন্দির কমিটি দিতে পারে। এই সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করে জামান নেওয়ার অধিকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেই।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা এই সম্পত্তি শ্মশান কালী মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি স্বীকার করে বলেন,  পূর্বের চেয়ারম্যান মতিয়ার রহমান ও আবুল বাশার বাদশা এই চারটি দোকানঘর নির্মাণ করে গেছেন। ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলে আমি এখন শুধু চার ব্যবসায়ীর নিকট থেকে ৪০ হাজার করে ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে দোকান মেরামত করে দিয়েছি।

স্থানীয় সংখ্যালঘুরা জানান, ইউপি চেয়ারম্যান মন্দির কমিটির লোকজন ও আমাদেরকে বিভিন্ন ধরনের হূমকি দেয়, মন্দির জায়গায় দোকান করিলে বিভিন্ন ধরনের মামলার হুমকি দেন, আমরা সংখ্যালঘু বলে বাংলাদেশে কোনো মূল্যায়ন নাই।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, শ্মশান কালী মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি দখল করার ব্যপারে একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনা স্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..