× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী

দেবীগঞ্জ উপজেলা চেয়াম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থাগিত করলো হাইর্কোট

admin
হালনাগাদ: রবিবার, ১২ আগস্ট, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জকে চেয়ারম্যান পদ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

১২ আগস্ট (রবিবার) উপজেলা চেয়ার‌ম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ এর করা রিটের শুনানিতে এ আদেশ প্রদান করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মহাম্মদ দোস্তগীর হোসেন ও ইকবাল কবির এর দ্বৈত বেঞ্চ।

উল্লেখ, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিনে ‘আয় বর্ধক’ দুটি ট্রেডের প্রশিক্ষণে বাছাই প্রক্রিয়ায় বাঁধা দেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতিতে বিঘ্ন ঘটানো এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার কার্যালয়ে ২ ঘন্টা অবরুদ্ধ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে তার পরিবারের লোক জনকে ৮ ঘন্টা অবরুদ্ধ রাখার অভিযোগে গত ০৫.০৮.২০১৮খ্রি: তারিখে উপজেলা পরিষদ আইন (সংশোধিত) ২০১১ এর ধারা ১৩ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জকে সাময়িক বরখাস্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..