× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

দেবীগঞ্জের মঠের প্রধান পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতন ধর্মলম্বী মঠের প্রধান পুরোহিত জগেশ্বর দাসাধিকারীকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ২২ফেব্রুয়ারী সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্ত্বর এলাকায় ঢাকা- দেবীগঞ্জ মহাসড়কে দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পঞ্চগড় জেলা ও নীলফামারী জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সংস্কৃতিক সংগঠনসহ দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। এ সময় তারা অবিলম্বে জগেশ্বর দাসাধিকারীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য গত রোববার ২১ শে ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ ৪র্থ চীনমৈত্রী সেতু সংলগ্ন একটি মঠের প্রধান পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময়
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আরেক পুজারি। তিনি বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। এর মধ্যে ২ জন জেএমবি সদস্য ও ১ জন শিবির সদস্য রয়েছেন। তবে এ বিষয়ে পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত কোন তথ্য দিতে রাজীনা।


এ ক্যটাগরির আরো খবর..