× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে ।

নিহত শ্যালকের নাম মো.রাসেদ (১৯)। তিনি উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৩মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছে। তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি অভিযোগ করে বুলেন, তফজল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে। পাওনা টাকা ও চুরির ঘটনা এবং পূর্ব বিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে শ্যালক রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে তফজল।

এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে আটক করে পুনরায় তফজল,হাসেম মাঝি ও তাঁর স্ত্রী চামেলা বেধড়ক মারধর করে। এতে গুরুত্বর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ হামলাকারীদের হাত থেকে ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..